বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" স্লোগানকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালী, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন কার্যালয়, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা -কর্মচারিদের উপস্থিতিতে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, শিক্ষা অফিসার তোবারক হোসেন, প্রাথমিক শিক্ষা রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,ওসি তদন্ত রফিকুল ইসলাম,বকুল মজুমদার সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি,মিজানুর রহমান জামায়াতে ইসলামীর নায়েবে আমির, রজব আলী জামায়াতে ইসলামী সেক্রেটারি, অধ্যাপক শাহজাহান আলী সভাপতি পৌর বিএনপি, মহসিন আলী সাধারণ সম্পাদক পৌর বিএনপি,ছাত্র প্রতিনিধি তারেক, আল হাবিব প্রমুখ।
র্যালী শেষে কলেজ মাঠে সংক্ষিত আলোচনা সভা এবং সভাকক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এস ...
পিরোজপুর অফিস: ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে পিরোজপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্র ...
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
সব মন্তব্য
No Comments