স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি ২০২৫ থেকে ৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত সারা দেশে ৭৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। বায়ু ও শব্দ দূষণ, নিষিদ্ধ পলিথিন, ঝুঁকিপূর্ণ বর্জ্য ও অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান চালানো হয়। এই সময়কালে ১ হাজার ৬২৬টি মামলায় মোট ২৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ৪৩৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। এর মধ্যে অনেকগুলোর চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। ২০৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং একটি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠান থেকে ৭টি ট্রাকে করে সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়।
৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে ৩৬৬টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৬৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৫৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কেজি নিষিদ্ধ পলিথিন। ১২টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়।
অপরদিকে আজ বরগুনা, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর ও লক্ষ্মীপুরে ৫টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ১৪টি মামলায় ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইদিনে সুপ্রীম কোর্ট এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৬টি মামলায় ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় হয়। শান্তিনগর ও শরীয়তপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ২টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় ও ২২ কেজি পলিথিন জব্দ করা হয়। সুপারশপ-সহ বিভিন্ন দোকানদার ও জনগণকে সতর্কবার্তা প্রদান করা হয়।
এছাড়া পুরানা পল্টনে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় হয়। ধানমন্ডিতে শব্দ দূষণের বিরুদ্ধে ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টা: রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরা এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
সব মন্তব্য
No Comments