ডেস্ক রিপোর্ট: প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের সুরক্ষা ও মাসিক ২০ হাজার টাকা ভাতার দাবি জানিয়েছেন প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ। আজ ১ অক্টোবর/২৪ মঙ্গলবার বিশ্বপ্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালি ও পথ সভার আয়োজন করেন জাতীয় প্রেসক্লাবের সামনে। পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একে এম করম আলী ও সাধারন সম্পাদক শিকদার আবদুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।
পথ সভায় সভাপতি একে এম করম আলী প্রবীণ সাংবাদিকদের চিকিৎসা ও মাসিক ভাতার দাবির কথা উল্লেখ করেন ‘‘বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে। পরিষদের সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম বলেন, কোনো মানুষই চায় না তার জীবনে বার্ধক্য আসুক। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়ম অস্বীকার করার ক্ষমতা কারো নেই। আজ যে নবীন কাল সে প্রবীণ। তিনি আরো বলেন, রাষ্ট্রের একটি স্তম্ভ সাংবাদিকরা। তাই রাষ্ট্রের নাগরিকদের সেবাদানকারী সেই সাংবাদিকরা যখন প্রবীণ ও পঙ্গুত্ববরণ করেন তখন তারা অর্থ কষ্টে ধুঁকে ধুঁকে মরেন।
পদ সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রবীণদের চেতনা ও তাদের মূল্যবোধকে ধারণ করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছেন। তারা আরো বলেন, প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদান করা প্রয়োজন। তাদের জীবনের অবশিষ্ট সময় সুখ, শান্তি ও মর্যাদার সঙ্গে অতিবাহিত করার প্রয়োজনীয়তাও তাদের রয়েছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধ খোরশেদ আলম ও জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, সিনিয়র সদস্য আলম হোসেন, আতিকুর ইসলাম, হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, বিমল মালাকার, অনিমেশ ভট্টাচার্য, জাহাঙ্গীর হাবিবুল্লাহ, একাব্বর আলী, মশিউর রহমান, নাজিম উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
সব মন্তব্য
No Comments