চট্টগ্রাম অফিস: ফেনীর মহুরী নদীর উজান ও বন্যার পানিতে ভেঙে তলিয়ে যাওয়া নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চরপার্বতী ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনছারী, চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ আল হারুন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারেফ হোসেন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা মোরছালীন শামীম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালীর জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাফিলতিতে মুছাপুর রেগুলেটর নির্মাণের কোনো উদ্যোগ নেই। মুছাপুর রেগুলেটর বিলীন হওয়ায় শত শত বাড়ীঘর নদীতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে শতশত হেক্টর ফসলি জমি। স্থানীয়রা রেগুলেটরের বিলীনের জন্য অবৈধ ভাবে বালু উত্তোলনকে দায়ী করেন।
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এস ...
সব মন্তব্য
No Comments