কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মশাল মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সারা দেশের ন্যায় উপজেলা শাখা এ কর্মসূচি আয়োজন করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেস ক্লাব সামনের সড়কে এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাড. নাথুরাম ভৌমিক। এ সময় কমিটির সাধারন সম্পাদক টেনসুয়ে, সহ-সভাপতি ডা: সুভাষ চন্দ্র মিত্র, মংচেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.বিনয় ভূষন রায়, অর্থ সম্পাদক বাফ্রু মাতবার, সদস্য হিরা হাওলাদার স্বপন, ,শান্তি রঞ্জন মিত্র, কাজল চন্দ্র হাওলাদার, খোকন চন্দ্র মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ধর্ম যার যার রাষ্ট্র্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। নির্বাচন প্রতিশ্রুতি বস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পতি প্রত্যার্পন আইন বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি বস্তবায়ন, সমতল আধিবাসীদের ভূমি কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন, দেবোত্তর সম্পতি সংরক্ষন আইন প্রনয়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করাসহ ঐক্য পরিষদের ১৬ দফা বাস্তবায়নের দাবী জানান।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা থেকে প্রকাশিত pabnabarta24.com এ ১৪/০৪/২০২৬ইং তারিখে "পাবনায় তৃতীয় লিঙ্গের ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল - ছাত্রলীগ নেতার বিরুদ্ধে" শিরোন ...
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের পুবাইলে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফিলিং স্টেশনের নথিপত্রের সাথে তেলের গরমিল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।& ...
রাহাদ সুমন,বরিশাল : বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে ভবনের নিচতলায় ব্যা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যার ঘটনায় ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের কর্ম ...
সব মন্তব্য
No Comments