পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) হেল্পডেস্কের সামনের বারান্দায় লাল টেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন জেলা প্রশাসনের কর্মচারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতপরিচয় কেউ প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেস্কের পাশে একটি চেয়ারের ওপর রেখে যায়। সকাল ৯টার দিকে কার্যালয়ের কর্মচারীরা বস্তুটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন। এটি বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দলের (বোমা ডিসপোজাল ইউনিট) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, সকালে অফিসের কর্মচারীরা লাল টেপে মোড়ানো ছোট একটি বস্তু দেখতে পান। বস্তুটি দেখতে অনেকটা টিফিন বক্সের মতো। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আপাতত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে বস্তুটি আসলেই বোমা কি না, তা পরীক্ষার আগে নিশ্চিত হওয়া যায়নি।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে বৃষ্টি উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলের ৪৩টি গ্রামে পাঁচ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নদীর তলদেশে স্থাপিত সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় প্রায় ১ হাজার ৭০০ পরিবারে ...
খুলনা অফিস: নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দি ...
সব মন্তব্য
No Comments