বৃহস্পতিবার শহীদ মিনার থেকে প্রচারণা শুরু
স্টাফ রিপোর্টার: আগামীকাল ২২ জানুয়ারি ২০২৬ শুরু হচ্ছে সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচার কার্যক্রম। কাল বৃহষ্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে।
এ কার্যক্রমে সিপিবির সাবেক সভাপতি বর্ষীয়ান জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি জননেতা মোহাম্মদ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক জননেতা রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিপিবির প্রেসিডিয়াম সদস্য জননেতা রাগীব আহসান মুন্নাসহ সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আগামী ২৩ জানুয়ারি ২০২৬ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির কাস্তে প্রতীকে ৬৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন (নরসিংদী-৪), সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন (কুমিল্লা-৫), প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক (ফরিদপুর-৩), জলি তালুকদার (নেত্রকোনা-৪), কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ (গাইবান্ধা-২), অ্যাড. মন্টু ঘোষ (নারায়ণগঞ্জ-৫), অ্যাড. এমদাদুল হক মিলøাত (ময়মনসিংহ-৪), ডা. ফজলুর রহমান (নওগাঁ-৪), ডা. সাজেদুল হক রুবেল (ঢাকা-১৫), আনোয়ার হোসেন রেজা (সিরাজগঞ্জ-২), মানবেন্দ্র দেব (গাজীপুর-৪), কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন সুমন (সিলেট-১), হাফিজুল ইসলাম (নারায়ণগঞ্জ-২), আশরাফুল আলম (পঞ্চগড়-২), খুলনা জেলা কমিটির নেতা কিশোর রায় (খুলনা-১), চিত্ত গোলদার (খুলনা-৫), প্রশান্ত মণ্ডল (খুলনা-৬), ঠাকুরগাঁও জেলা কমিটির নেতা প্রভাত সমীর শাহজাহান (ঠাকুরগাঁও-৩), অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-২), নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (নওগাঁ-৫), মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি স ম কামাল হোসেন (মুন্সিগঞ্জ-৩), মুন্সিগঞ্জ জেলার নেতা অ্যাড. আব্দুর রহমান (মুন্সিগঞ্জ-১), নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর আলকাছ উদ্দিন (নেত্রকোনা-১), চট্টগ্রাম জেলা কমিটির নেতা মছিউদ্দৌলা (চট্টগ্রাম-৪), ঢাকা দক্ষিণের নেতা ত্রিদ্বীপ সাহা (ঢাকা-৮), মনিরুজ্জামান মিলন (ঢাকা-৯), ফিরোজ আলম মামুন (ঢাকা-৪), টি এইচ মোস্তফা দীপু (ঢাকা-৫), ঢাকা মহানগর উত্তরের নেতা কল্লোল বনিক (ঢাকা-১২), মো. রিয়াজউদ্দিন (ঢাকা-১৪), কুড়িগ্রাম জেলা কমিটির নেতা নুর মোহাম্মদ আনসার (কুড়িগ্রাম-২), মৌলভীবাজার জেলা কমিটির নেতা জহর লাল দত্ত (মৌলভীবাজার-৩), চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন (চাঁদপুর-৩), লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মধুসূধন রায় (লালমনিরহাট-৩), নিমাই চন্দ্র রায় (লালমনিরহাট-২), চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নেতা অধ্যাপক মোহাম্মদ সাদেকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), রংপুর জেলার নেতা আবু হেলাল (রংপুর-৫), দিনাজপুর জেলা কমিটির নেতা অমৃত কুমার রায় (দিনাজপুর-৩), গাইবান্ধা জেলা কমিটির নেতা আব্দুলøাহ আদিল নান্নু (গাইবান্ধা-৩), সিরাজগঞ্জ জেলা কমিটির নেতা আব্দুল হাকিম (সিরাজগঞ্জ-৪), মতিয়ার রহমান (সিরাজগঞ্জ-৫), নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতা ইকবাল হোসেন (নারায়ণগঞ্জ-৪), মনিরুজ্জামান চন্দন (নারায়ণগঞ্জ-১), ফরিদপুর জেলা কমিটির নেতা আতাউর রহমান কালু (ফরিদপুর-৪), পাবনা জেলা কমিটির নেতা জুয়েল হোসেন সোহাগ (পাবনা-৪), ময়মনসিংহ জেলা কমিটির নেতা অ্যাড. সাইফুস সালেহীন (ময়মনসিংহ-১০), জামালপুর জেলা কমিটির নেতা ইঞ্জিনিয়ার মাহাবুব্জ্জুামান জুয়েল (জামালপুর-৪), আলী আক্কাছ (জামালপুর-৫), মেহেরপুর জেলা কমিটির নেতা অ্যাড. মিজানুর রহমান (মেহেরপুর-১), কিশোরগঞ্জ জেলার নেতা অ্যাড. এনামুল হক (কিশোরগঞ্জ-১), ডা. হাবিব বাঙ্গালী (কিশোরগঞ্জ-৬), গাজীপুর জেলা কমিটির নেতা জিয়াউল কবীর খোকন (গাজীপুর-২), কুষ্টিয়া জেলা কমিটির নেতা অধ্যাপক নুরুউদ্দিন আহমেদ (কুষ্টিয়া-২), চট্টগ্রাম জেলার নেতা প্রমোদ বড়–য়া (চট্টগ্রাম-৭), সুনামগঞ্জ জেলার নেতা অ্যাড. নিরঞ্জন দাস খোকন (সুনামগঞ্জ-২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা শাহীন খান (ব্রাহ্মণবাড়িয়া-৫), ঝিনাইদহ জেলা কমিটির নেতা আবু তোয়াব অপু (ঝিনাইদহ-২), অধ্যক্ষ নিরোদ বরণ মজুমদার (গোপালগঞ্জ-১), আব্দুল আলী (মাদারীপুর-১), আজহারুল ইসলাম আজাদ (ময়মনসিংহ-১), কমিউনিস্ট পার্টি সমর্থিত ছাত্রনেতা রাশেদ খান (যশোর-৩), রবি দাস ফোরামের সাধারণ সম্পাদক শিপন রবিদাস (বগুড়া-৫), নিরব রবিদাস (গাইবান্ধা-৫) নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও সিপিবি রংপুর জেলা কমিটির নেতা মো. কামরুজ্জামানের রংপুর-৬ আসনের প্রার্থীতা বিষয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন আছে।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত এ-সংক্রান্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ...
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
সব মন্তব্য
No Comments