মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে নিজ এলাকায় ফিরেছেন। তার আগমন উপলক্ষে গুঠিয়ায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
শনিবার, ৩ অক্টোবর বিকাল ৪টায় গুঠিয়া বন্দরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শত শত মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নেতাকর্মীরা শাহিন হাওলাদারকে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার। এসময় তিনি সুস্থ হয়ে এলাকায় ফিরতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু চাপরাশী, বরিশাল জেলা জাসাসের সদস্য সচিব আহমেদুল কবির বিপ্লব মোল্লা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হানিফ হাওলাদার, মোঃ নজরুল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচুর রহমান, গুঠিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান মিরাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরদার মাইনুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী মোসাঃ আসমা খানম, কৃষক দলের আহ্বায়ক মোঃ মন্টু হাওলাদার, শ্রমিক দলের সিনিয়র সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ কায়েস খান।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা (৯০০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্ ...
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নলকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পা ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ শহরের বাইপাস এলাকায় বাসচাপায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাসের পূর্ব গন্দ্রপা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে ...
সব মন্তব্য
No Comments