স্টাফ রিপোর্টার: সাবেক সিইসি নুরুল হুদার সাথে গতকাল এবং কোর্টে যারা অসদাচরণ করেছে তাদের শাস্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, যারা বিচারের নামে মব জাস্টিস করছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সোমবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যারা অপরাধী তাদের বিচার হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এ ধরনের কোন নীতিতে বিএনপি বিশ্বাস করে না। সাবেক সিইসি'র সাথে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি।
তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। এরকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে। আর সেখানে কেউ বেআইনি কাজ করবে তা সেটিতো হতে পারে না।
বিএনপির এই নেতা বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগষ্টের পর থেকে আমাদের চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন দলের ভিতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তখন যারা কারাগারে ছিলাম তখনও জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখন পর্যন্ত বিএনপির যেসকল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে সেসব অভিযোগের ভিত্তিতে চার সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশে শান্তি, স্বস্তি এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। গণতন্ত্রমনা মানুষ যাতে গণতন্ত্র চর্চা করতে পারে তা নিশ্চিত করতেই আমরা বদ্ধ পরিকর।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের ক ...
স্টাফ রিপোর্টার: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি অ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments