ঈদযাত্রা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিশেষ উদ্যোগ

প্রকাশ : 25 Mar 2025
ঈদযাত্রা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিশেষ উদ্যোগ

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৫ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ০৯-০৩-২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী

অনুযায়ী এসব উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


গৃহীত বিশেষ ব্যবস্থা:

১.সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ:

 ঢাকা-রংপুর, ঢাকা-সিলেটসহ সকল জাতীয় মহাসড়কে ঈদের ৭ দিন পূর্ব সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

 ঈদের সময় ৭ দিনের জন্য সকল উন্নয়ন কাজ বন্ধ রাখা হয়েছে।

 কাঞ্চনপুর ব্রিজ সংলগ্ন নির্মাণাধীন সড়ক ঈদের সময় খুলে দেওয়া হবে।

 এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চার লেন এবং ঝাওয়াল ব্রিজ চার লেন ২০ মার্চ ২০২৫ থেকে চালু করা হয়েছে।

 ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা ব্রিজ ঈদের আগেই চালু করা হবে।

২.যানজট নিরসন ও বিকল্প ব্যবস্থা:

 যানজট প্রবণ এলাকায় বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া টার্মিনালে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন করা হয়েছে এবং পুলিশ কন্ট্রোলরুমের সাথে সংযুক্ত করা হয়েছে।

 ১৫৫টি যানজটপ্রবণ স্পট মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।

 ঈদযাত্রার সময় যানবাহন চলাচল পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা গৃহীত হয়েছে।

৩.বিশেষ মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা:

 দের সময় বিভিন্ন মহাসড়কে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

 যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় ও লক্কড়-ঝক্কড় যান চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

 সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।


৪.নিরাপত্তা ব্যবস্থা জোরদার:

 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

 ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।

 এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করা হয়েছে।

৫.ফেরি ও গণপরিবহন ব্যবস্থা:

 পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা হয়েছে যাতে যানজট এড়ানো যায়।

 বিআরটিসি বিশেষ ঈদ সার্ভিস চালু করেছে এবং ৭৭৫টি বাস ঢাকা থেকে বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে।

 গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ বাস-সার্ভিস ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৬.সিএনজি ও ফিলিং স্টেশন:

 ২৬ মার্চ থেকে ঈদ পরবর্তী ৫ দিন সার্বক্ষণিক সিএনজি স্টেশন খোলা থাকবে।

৭.জরুরি সহায়তা কেন্দ্র ও স্বাস্থ্য সেবা:

 দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত সরানোর জন্য রেকার ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।

 ৯৯৯ এর মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে মহাসড়কের পাশে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।

 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি টিম সার্বক্ষণিক প্রস্তুত

রয়েছে।

৮.টোল আদায় ও সেতু ব্যবস্থাপনা:

 পদ্মা সেতু, যমুনা সেতু, কর্ণফুলী টানেলসহ প্রধান সেতুগুলোর টোল প্লাজায় পর্যাপ্ত জনবল রাখা হয়েছে।

 ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৯.গার্মেন্টস ও শিল্প-কারখানার ছুটি:

 শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

১০.বিআরটিএ নিয়ন্ত্রণ কক্ষ:

 ঈদযাত্রার সময় যাত্রীদের সহায়তা দেওয়ার জন্য বিআরটিএ কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকবে।


 যোগাযোগের জন্য বিআরটিএ কন্ট্রোল রুমের মোবাইল নম্বর

(০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭ এবং ০১৫৫২১৪৬২২২)।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঈদযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের প্রতি অনুরোধ, ট্রাফিক আইন মেনে চলুন এবং যে কোনো সমস্যায় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।


সম্পর্কিত খবর

;