স্টাফ রিপোটার: ব্যাংককে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এক ভিডিও বার্তায় বলেছে, সারা বিশ্বে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচন চলছে। জাতীয় পার্টি ইভিএমের মাধ্যমে নির্বাচন করবেন। জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করে নাই। জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে এবং অংশ নেয়। আমরা অবশ্যই নির্বাচন করব। ইভিএমে হলেও নির্বাচন করব। আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদের ধারণ করা ভিডিও বার্তাটি প্রচার করা হয়।
গত মাসে ব্যাংককে ধারণ করা এই ভিডিও বার্তায় রওশন এরশাদ বলেন, আমাদের দেশে ইভিএমে (নির্বাচন) হবে, এটা তো নতুন কথা নয়, যখন আমরা ফাইভ–জি ব্যবহার করছি। তাহলে এতে মানা কোথায়। যারা নির্বাচনে জিতে তারা বলে নির্বাচন ফেয়ার হয়েছে, যারা হেরে যায় তখন বলে ফেয়ার হয়নি। অবশ্যই ইভিএমের মাধ্যমে নির্বাচন করব।
রওশন এরশাদ ব্যাংকক থেকে এক বিজ্ঞপ্তিতে আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় ১০ম সম্মেলন আহ্বান করেন। যা নিয়ে ইতিমধ্যেই দলে বিতর্ক ও বিভক্তি দেখা দিয়েছে। সম্মেলন উপলক্ষে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ আজ সংবাদ সম্মেলন করেন।
ধারণ করা ভিডিওতে রওশন এরশাদ আরও বলেন, তিনি এখন অনেকটা সুস্থ। আগামী মাসে (চলতি অক্টোবর) দেশে ফিরবেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর দল অনেকটা দুর্বল এবং এলোমেলো হয়ে পড়েছে বলে অভিযোগ করে রওশন এরশাদ বলেন, ‘দলকে শক্তভাবে দাঁড় করাতে হবে, বহিষ্কৃত এবং নিষ্ক্রিয়দের দলে ফেরাতে হবে, যাতে আগামী নির্বাচনটা ভালোভাবে করতে পারি।
রওশন এরশাদ বলেন, আমি জানি, নির্বাচন দেওয়া হবে, ভালো নির্বাচন হবে এবং দেশটা এগিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে—যারা জিতে আসবে। দেশবাসী নিশ্চয়ই ভালো থাকবে নির্বাচনে। ইনশা আল্লাহ ভালো ফলাফলই হবে।
সংবাদ সম্মেলনে গোলাম মসীহ ছাড়াও দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, জিয়াউল হক মৃধা, এম এ গোফরান, জাফর ইকবাল সিদ্দিকী, নুরুল ইসলাম, ফখরুজ্জামান জাহাঙ্গীর, ইকবাল হোসেন ও কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments