বিশেষ প্রতিনিধি : বিএনপি সমর্থিত ও গণসংহতি আন্দোলন মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, বাঞ্ছারামপুরকে আমরা একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। শিশুর জন্য নিরাপদ, নারীর জন্য নিরাপদ। কেউ যাতে আর ধর্ষণের শিকার না হয়। বাঞ্ছারামপুরে একটি ধর্ষণও আমরা সহ্য করব না।
আজ বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ বাঞ্ছারামপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে এই কথা বলেন তিনি। আজ সকালে বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নের চর শিবপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ ছাত্রদল নেতা নয়ন মিয়ার কবরে জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রচারণা শুরু করেন জোনায়েদ সাকি। আজ সারা দিন এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাবেন তিনি।
প্রচারণা চলাকালে জোনায়েদ সাকি বলেন, আমাদের প্রথম কাজ হবে বাঞ্ছারামপুরের বাড়িগুলোতে গ্যাসের সমস্যার সমাধান করা। ইউনিয়ন পর্যায়ে আপনারা এলপিজি গ্যাসের সরবরাহ পাবেন। সেইসাথে বাঞ্ছারামপুরের রাস্তাঘাট আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করব।
তিনি বলেন, মেঘনা সেতু নির্মাণ, মেঘনার পাড় ধরে বেড়িবাঁধ, শিল্প-কলকারখানা এবং কৃষিতে নানা ধরনের বিনিয়োগ আমাদের পরিকল্পনার অংশ। এই বিনিয়োগ আমাদের বাঞ্ছারামপুরের প্রবাসীরাই করতে পারবেন। তিনি বলেন, আমরা আমাদের শিশু ও তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং প্রযুক্তির প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই যাতে তারা নিজেরাই উদ্যোক্তা হতে পারে।
তিনি বলেন, আমরা আমাদের নদী-নালা, খাল-বিল রক্ষা করতে চাই। আমাদের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ন্যায্য অংশ আমরা আদায় করতে চাই।
জোনায়েদ সাকি বলেন, আমাদের তরুণরা যাতে মাদকের কবলে না পড়ে, সন্ত্রাসীর কবলে না পড়ে, সেই ব্যবস্থা আমরা করব। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে মিলেমিশে অধিকার ও মর্যাদা নিয়ে থাকতে চাই। আমরা বাঞ্ছারামপুরে রাজনৈতিক খুনাখুনি চিরতরে বন্ধ করতে চাই।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments