নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অজ্ঞাত বাসের ধাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো একজন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিংড়া থানা হেফাজত নেওয়া হয়েছে। অন্যদিকে আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্নে ভর্তি করা হয়েছে।
রোববার ( ৫ জানুয়ারি) নাটোর- বগুড়া মহাসড়কের সিংড়া নিংগুইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার দুপচাঁচিয়া থানার খিয়ানী মধ্যপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন ও একই মহল্লার মনজুর রহমানের ছেলে নাদিম মাহমুদ। আহত ব্যাক্তি একই এলাকার মাদুর প্রামানিকের ছেলে শামসুদ্দিন প্রামানিক।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসমাউল হক জানান, বিকেলে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী নাটোর থেকে বগুড়ার দুপচাঁচিয়া যাচ্ছিলো। পথে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে মহাসড়কে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি মরদেহ একজনকে আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে নিহত ও আহতদের পরিবারকে সংবাদ দিয়ে মরদেহ দুইটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাপা দেওয়া বাসটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বি ...
সব মন্তব্য
No Comments