বরিশাল অফিস: বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাবুগঞ্জ-মুলাদীবাসীর প্রতিদিনকার সমস্যা হলো স্বাচ্ছন্দময় যাতায়াতের সংকট। ভাঙ্গা ইটের রাস্তা কয়েক যুগ ধরেও পাকা হচ্ছে না। ২০-৩০ বছর পূর্বে ইট ফেলা হলেও এরপর আর কোন উন্নয়ন কাজ দৃশ্যমান হয়নি। বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছে যায়। এই এলাকার বয়বৃদ্ধ রোগী ও প্রসুতি মায়েদের জরুরি চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। কিন্তু কোন দলের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের কৃত ওয়াদা রাখেননি। স্থানীয় রাজনৈতিক ব্যানারে ঠিকাদারদের দৌরাত্ব জনগনের জীবনকে অসহনীয় করে তুলেছে। বাবুগঞ্জ-মুলাদি এলাকায় কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গনে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষ ভিটিবাড়ী জায়গা জমি সব কিছু হারিয়ে নি:স্ব। মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ হাট বাজার নদীগর্ভে হারিয়ে যাচ্ছে।অতিদ্রুত অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
উক্ত সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ ) গাজী নাসির, কেন্দ্রীয় সদস্য এড. তরিকুল ইসলাম নাহিদ, বরিশাল জেলা ও মহানগর আহ্বায়ক ইঞ্জিনিয়ার কল্লোল চৌধুরী, সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম-আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম-আহ্বায়ক হারুন খান, যুগ্ন-আহ্বায়ক তানভীর নেওয়াজ খান, যুগ্ম সদস্য সচিব মো: রায়হান উদ্দিন, ছায়া সংসদ বিষয়ক সম্পাদক ডা তানভির আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান, সদস্য মো:রাশেদুল ইসলাম, বরিশাল সোসাইটির আহ্বায়ক জনাব আমানুল্লাহ নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments