স্টাফ রিপোর্টার: মিরপুরের বেনারশি পল্লী থেকে চাঞ্চল্যকর আলাউদ্দিন মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সাইদুল (২৩) কে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে ডিএমপির ভাষানটেক থানা পুলিশ।
শনিবার (২৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০০:৪৫ ঘটিকায় মিরপুরের বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাইদুলের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ভাষানটেক থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মন্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বেনারশি পল্লী মসজিদ সংলগ্ন মাঠে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাইদুলকে গ্রেফতার করে। এ সময় সাইদুলের পরিহিত প্যান্টের পকেট হতে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাইদুলের বিরুদ্ধে ভাষানটেক থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাতে আলাউদ্দিন মন্টু (২২) নামের এক যুবককে রাম দা দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. আলাউদ্দিনের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে ডিএমপির ভাষানটেক থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।গ্রেফতারকৃত সাইদুল এ মামলার ১৭নং এজাহারনামীয় আসামি।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযানে অব্যাহত রয়েছে।
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরে স্টোক করে ইউপি সদস্য বাবা সাত্তার সরদার (৫৮) মৃত্যুবরণ করেছেন।মর্মান্তিক এ খবরে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এস ...
সব মন্তব্য
No Comments