জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জানুয়ারী) সকালে উপজেলার শ্রীপতিপুরস্থ উন্নয়ন পরিষদ (উপ)র ট্রেনিং সেন্টার ওই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন পরিষদ(উপ)র নির্বাহী পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন-উন্নয়ন পরিষদ (উপ’র) এইচআর সদিয়া উম্মে হাবিবা, আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রার জেলা ব্যবস্থাপক কামরুল ইসলাম, মনিটরিং অফিসার মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, মনিটরিং অফিসার নাজমুল হাসান, প্রোগ্রাম সুপারভাইজার আরিফুল ইসলাম এবং আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রার এর উপজেলা ম্যানেজার রবিউল ইসলাম (রবি), মনি সংকার হালদার, আরিফুল ইসলাম, ইমাদুল ইসলাম, পিয়া, মমতাজ পারভীন, ময়নুল ইসলাম সহ ৭০জন শিক্ষকবৃন্দ।
মাসিক সমন্বয় সভায় শিক্ষাকদের মাঝে ডায়েরী, ক্যালেন্ডার ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য-সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়নকারী সংস্থা এবং উন্নয়ন পরিষদ (উপ) বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রার এর কাজ করে আসছে।
উন্নয়ন পরিষদ (উপ) কতৃক কলারোয়া উপজেলায় মোট ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম সুনামের সহিত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এবিষয়ে প্রোগ্রাম সুপারভাইজার আরিফুল ইসলাম এবং আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম (রবি) উপস্থিত ছিলেন। তিনি এসময় বলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য উক্ত প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে গ্রামের অসহায়, গরিব এবং ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে প্রকৃত শিক্ষা দিয়ে মূল স্রোতে ফিরিয়ে
দেওয়ায় মূল লক্ষ্য হিসাবে কাজ করে যাচ্ছেন সংস্থাটি।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments