ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল বিকাশ, দক্ষ নেতৃত্ব ও ক্যাম্পাসে প্রভাবশালী কণ্ঠ হয়ে ওঠার সুযোগ পাবেন।
অপো জানায়, এই উদ্যোগের লক্ষ্য তরুণদের কর্মশক্তি, উদ্ভাবনী সক্ষমতা ও ইচ্ছাশক্তিকে একত্র করে তাদের শেখা, নতুন কিছু তৈরি, যোগাযোগ স্থাপন ও বেড়ে ওঠার প্ল্যাটফর্ম দেওয়া। ছাত্র, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের নিয়ে একটি ডাইনামিক কমিউনিটি গড়ে তুলতে চায় অপো, যা ক্যাম্পাসের ভেতরে-বাইরে অর্থবহ পরিবর্তন আনবে।
নির্বাচিত অ্যাম্বাসেডররা মাসিক সম্মানী, আকর্ষণীয় উপহার, নতুন অপো ডিভাইস আগে ব্যবহারের সুযোগ, এক্সক্লুসিভ ব্র্যান্ড ইভেন্টে আমন্ত্রণ, ক্যারিয়ার ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এছাড়া প্রফেশনাল নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ড উন্নয়নের সুযোগও থাকছে।
প্রোগ্রামটি কন্টেন্ট তৈরি, অনুষ্ঠান আয়োজন, কমিউনিটি গঠন ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়াবে। হাতেকলমে কাজ ও মেন্টরশিপের মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত বিকাশে সহায়তা করবে।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “আগামীর উদ্ভাবন ও সামাজিক অগ্রগতির চালিকাশক্তি তরুণ প্রজন্ম। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা জোরদার করতে চাই। এটি শুধু ব্র্যান্ড প্রতিনিধিত্ব নয়, পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়নের উদ্যোগ।”
অপো জানায়, প্রযুক্তি, নতুন ধারণা ও কমিউনিটির সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভবিষ্যতের নেতৃত্ব তৈরিই তাদের লক্ষ্য।
আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকে আবেদন করতে পারবেন: https://forms.gle/sthZVVgg1SCEGndM6
বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/ অথবা অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করা যাবে।
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
সব মন্তব্য
No Comments