ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি বলেছেন, দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দেশের মানুষ অসহনীয় কষ্টে আছেন। প্রতিদিনই দু’একটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দেখার যেনো কেউ নেই। বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যার্থ। অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। অথচ, মানুষের আয় বাড়ছে না। তাই, প্রতিদিনই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। এমন বাস্তবতায়, জীবন রক্ষাকারী অসুধ ও শিশু খাদ্যও কিনতে পারছে না সাধারণ মানুষ।
আজ দুপুরে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি এ কথা বলেন।
এসময় শেরিফা কাদের এমপি আরো বলেন, দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এক যুগ হলো একটি প্রজন্ম ভোটাধিকার অর্জন করেছে কিন্তু তারা এখনো ভোট দিতে পারেনি। তাই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। আমরা মানুষের সকল অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবানও জানান শেরিফা কাদের এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, মোতাহার হোসেন শাহীন, কেন্দ্রীয় নেতা সাজ্জাদ পারভেজ, মুকুল।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments