স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর দেমের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
এরআগে লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালার আন্কর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বুধবার (২৪ ডিসেম্বর) তারেক রহমানকে বহনকারি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটু স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা হয়।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরার এই যাত্রায় সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেট বিএনপির নেতাকর্মীদর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে যোগ দিবেন তারেক রহমান। এরপর মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সবশেষে গুলশানের তার ১৯৬ নম্বর বাসভবনে উঠবেন।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিকেলে নিজের ফেইসবুক পোস্টে এখবর নিশ্চিত করেছে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments