শান্তনু দে: তিনি ফ্রান্সের শহর গ্রিগনির মেয়র ফিলিপে রিও। ফ্রান্সের কমিউনিস্ট পার্টি (পিসিএফ)-র সদস্য।
ওয়াশিংটন থেকে বোগোতা, বুয়েনস আয়ার্স থেকে নয়াদিল্লির মতো শহরের প্রশাসকদের হারিয়ে তিনি একেবারে শীর্ষে।
লন্ডন-কেন্দ্রিক থিঙ্ক ট্যাঙ্ক সিটি মেয়রস ফাউন্ডেশন রিওকে নেদারল্যান্ডের রোটারদাম শহরের মেয়রের সঙ্গেই বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ মেয়র’ হিসেবে বেছে নিয়েছে। কোভিড মোকাবিলা-সহ রিওর ‘সামাজিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তববাদী মনোভাবের’ সঙ্গে ‘দারিদ্র ও সামাজিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে অবিচল যোদ্ধা’ হিসেবেই তাঁকে এই স্বীকৃতি। লকডাউনের দিনগুলিতে গরির মধ্যবিও পরিবারে খাবার পৌছে দেওয়ায় পৌর প্রশাসনের ভূমিকা ছিল এক দৃষ্টান্ত।
ফ্রান্সের সবচেয়ে হতদরিদ্র শহর গ্রিগনি। জনসংখ্যার অর্ধেকের বয়স তিরিশের কম। অর্ধেকই দারিদ্রসীমার নিচে। এহেন শহরের মেয়র বলেছেন, এই পুরস্কার আসলে গ্রিগনির যৌথ কাজের ফসল। কঠোর পরিশ্রমের ফসল। ‘একজন মেয়র কখনও সুপারহিরো হতে পারেন না।’ অস্থায়ী ঠিকা শ্রমিকের সন্তান রিও ১৯৯৫ থেকে ফ্রান্সের কমিউনিস্ট পার্টির সদস্য।
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments