ডেস্ক রিপোর্ট: বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণ, ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দমনপীড়ন বন্ধ করে ন্যায়সঙ্গত দাবী মেনে নেয়ার আহ্বান জানান ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ।
আজ ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় তোপখানা রোডস্থ আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার এক বৈঠক নেতৃবৃন্দ এই সব কথা বলেন।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু’র সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবত্তী, বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রাজা মিয়া প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, এছাড়া ডিজেলের দাম মাত্র ১ টাকা কমিয়ে জনগণের সাথে তামাশা করা হয়েছে যা কার্যত বড়লোকদের স্বার্থরক্ষা করেছে। অন্যদিকে এলপিজি গ্যাসের ভোক্তাপর্যায়ে দাম ১২ কেজিতে আবারও ৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গত দুই মাসে জুলাইয়ে বেড়েছিল ৩ টাকা, আবার আগস্টে ১১ টাকা বাড়ানো হয়েছে।
একই সাথে নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব শিক্ষকদের লাঞ্চিত করাসহ লুটপাট ও সংখ্যালঘুদের বাড়িঘরের হামলা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments