ডেঙ্গুতে আরও ৩২ জন আক্রান্ত

প্রকাশ : 04 Jul 2024
ডেঙ্গুতে আরও ৩২ জন আক্রান্ত


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে এ্ পর্যন্ত ডেঙ্গুতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২০ জন ও নারী ২৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২ হাজার ৩২৪ জন ও নারী ১ হাজার ৫২০  জন।


সম্পর্কিত খবর

;