ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি’র নেতৃত্বে ইসির বৈঠক

প্রকাশ : 28 Jul 2026
ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি’র নেতৃত্বে ইসির বৈঠক


স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।


আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, সংসদের চলমান কার্যক্রম এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংসদ সচিবালয়ের সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।


বৈঠকে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম দায়িত্ব গ্রহণ করার পর সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।


সম্পর্কিত খবর

;