স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।
২৫ অক্টোবর সকাল ৮টা থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। তথ্য সূত্র: হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৬ শিশু।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,৩৮৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৮ জন।
১৫-০৩-২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,২২,৫৫২ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩,৪৭৮ জন।
একই সময়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১,৯৭,৯৯৯ জন এবং হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১,৯০,০৩৬ জন।
মৃত্যুর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬ জন। এর মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে ৩ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১,১২৯ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ০ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর জোর দিয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে প্রতিদিনই বেড়ে চলছে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় দেশে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতাল ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে (Measles) ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।শনিবার (২৪ অক্টোবর সকাল ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে। সেখানে চ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়নি কারো।২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোব ...
সব মন্তব্য
No Comments