মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নির্বাচনকে ঘিরে নির্বাচনী এলাকায় ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আইনি ও সাংবিধানিক প্রেক্ষাপটে, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে আসীন হওয়ায় আসনটি স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় এবং গত ২২ আগস্ট সংসদ সচিবালয় তা গেজেটভুক্ত করে। তিনি ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২১ আগস্ট শপথ নেন। পরবর্তীতে সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদের আইনি বাধ্যবাধকতা এবং ৯০ দিনের সময়সীমা মেনে নির্বাচন কমিশন ২৯ অক্টোবর ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে।
ভোটকেন্দ্র ও প্রশাসনিক প্রস্তুতির দিক থেকে, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১৮৫টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে এলাকায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েনসহ আধুনিক প্রযুক্তি (ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এই আসনে শেষ পর্যন্ত ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। প্রাথমিকভাবে ৬ জনের মনোনয়ন বৈধ হলেও পরে বিএনপির অপর প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
প্রচারণার ক্ষেত্রে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। এরপর আচরণবিধি অনুযায়ী প্রচারণা বন্ধ থাকবে।
বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি বলেন, “বর্তমানে দেশে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
১১-দলীয় ঐক্য প্রার্থী দেলাওয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “৫ই আগস্টের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য এখনো দৃশ্যমান হয়নি। বর্তমান সরকার ঠিক ফ্যাসিবাদের মতো আচরণ করছে। এই সরকারের দাঁতভাঙা জবাব দিতে এবং ঠাকুরগাঁওয়ের শতভাগ বরাদ্দ ও সাধারণ মানুষের দুঃখ লাঘবে দল-মত, ধর্ম-বর্ণ সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দিন।”
সাধারণ ভোটারদের মূল্যায়ন ও জয়ের সমীকরণে, মাঠপর্যায়ের সাধারণ ভোটারদের মতে, ১১-দলীয় প্রার্থী ব্যক্তিগতভাবে ভালো হলেও জয়ের সম্ভাবনা বিএনপির পক্ষেই বেশি। ভোটারদের ভাষ্যমতে, এই আসনটি মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজস্ব ঘাঁটি এবং এখানে বিএনপির শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। সব মিলিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে বিএনপি এখানে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াই হয়েছিল, যেখানে ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছিলেন। এবার সংখ্যালঘু ভোট ও তরুণ ভোটারদের সমর্থন কোন দিকে যায়, সেটিই ব্যবধান গড়ে দিতে পারে।
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
সব মন্তব্য
No Comments