পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে,
গত রোববার (২৫ অক্টোবর) সকালে উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ অঞ্চলের শীতের স্পষ্ট বার্তা। অর্থাৎ দিনের বেলা তপ্ত রোদ থাকলেও মধ্যরাতের পর থেকেই পাল্টে যাচ্ছে আবহাওয়া। দ্রুত তাপমাত্রা কমেতে শুরু করায় জনজীবনে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে ভোর ও সকালে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সকালে হালকা কুয়াশার মতো আবহ এবং ঠান্ডা বাতাস অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বাড়ছে। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে অনেকেই শীতের পোশাক ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও সূর্য ওঠার পর তা ধীরে ধীরে বাড়তে থাকে। এ কারণে দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও সন্ধ্যার দিকে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকছে। তাই এখন থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে, যা মূলত শীতের আগমনী বার্তা।
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
সব মন্তব্য
No Comments