স্টাফ রিপোর্টার: ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ প্রদান করা হলো চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে।
কেকা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রহমান। অনুষ্ঠানে ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেতা ও নির্মাতা আফসানা মিমি, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস এর সাবেক সভাপতি রাজু আলীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়িদ শাহজাদা আল কারিম প্রমুখ।
বক্তারা বলেন, ফজলুল হক ছিলেন স্বাপ্নিক মানুষ। তিনি নতুন নতুন ভাবনায় মগ্ন থাকতেন। দেশের জন্য কিছু করতে চাইতেন। আমরা অনেকেই তার অনুসারী। তার দেখানো পথ ধরেই এদেশের চলচ্চিত্র পরিচালনা ও সাংবাদিকতা এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে ফজলুল হক বৃত্তি প্রবর্তন করা হয়েছে। একই বিভাগে ফজলুলকে নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শুভ সেনকে ক্রেস্ট এবং অর্থমূল্য দিয়ে সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য, দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র সান অব পাকিস্তান, প্রেসিডেন্ট এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২৩ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন পুরস্কার গ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।হাতিরঝিল থান ...
স্টাফ রিপোর্টার: গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে সুতপা মণ্ডল ও মঙ্কস পার্লের নতুন গান ‘মেঘ আড়ালে’। ১৫ অক্টোবর প্রকাশিত গানটির কথা লিখেছেন দিবাশ কৃষ্ণ বিশ্বাস।বৃষ্টির প্রতিটি ফোঁটা, কালো মেঘে ...
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
সব মন্তব্য
No Comments