রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার

প্রকাশ : 28 Jul 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।


ঢাকা, ২৮ জুলাই ২০২৬: ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৯৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১২ জন এবং সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।


এ সময় তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রির নগদ ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার এবং ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।


রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

সম্পর্কিত খবর

;