স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় আজ ২৮ জুলাই, ২০২৬ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভা সকাল ০৯:০০ টায় অনুষ্ঠিত হয়।
সভার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে আজ ২৮ জুলাই, ২০২৬ সোমবার সকাল ১০:০০ টা থেকে স্বর্ণ ও রৌপ্যসহকারের ভ্যাট সহ বিক্রয় মূল্য নিম্নরূপ ভাবে নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাট সহ মূল্য ১৮,৩০৫ টাকা, ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাট সহ মূল্য ১৭,৪৩৭ টাকা, ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাট সহ মূল্য ১৫,৪০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাট সহ মূল্য ১২,৬৯০ টাকা।
একই সঙ্গে রৌপ্যের দামও নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রৌপ্যলংকারের ভ্যাট সহ মূল্য ৩৯৫ টাকা, ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রৌপ্যলংকারের ভ্যাট সহ মূল্য ৩৭৫ টাকা, ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রৌপ্যলংকারের ভ্যাট সহ মূল্য ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যলংকারের ভ্যাট সহ মূল্য ২৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরী প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যলংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরী ও পার্শ্ব বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানে বর্ণিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।সংগঠনের প্রেসিডেন্ট এন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ ...
সব মন্তব্য
No Comments