বরিশাল অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ এবং বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তার দাবি, দলটির ঘোষিত ইশতেহারে ইসলামের বিষয়টি সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচনকালীন পরিস্থিতি, সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ এবং নিজের নির্বাচনী অঙ্গীকার নিয়ে বিস্তারিত বক্তব্য দেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী।
ফয়জুল করিম বলেন, ইসলামের পক্ষে আলাদা ও সুস্পষ্ট অবস্থান চেয়ে তারা আলোচনা করেছিলেন। তবে জামায়াতের ইশতেহারে সে প্রতিফলন না থাকায় জোটগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে মাঠ পর্যায়ে জামায়াতের নেতাকর্মীদের সমর্থন নিয়ে তিনি আশাবাদী। তার ভাষ্য, আদর্শিক মিলের কারণে জামায়াতের কর্মী-সমর্থকদের বড় অংশ তাকে সমর্থন করবে বলে তিনি বিশ্বাস করেন।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ভোটকে ঘিরে নানা ধরনের কারচুপি, জাল ভোট বা কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না বলেও জানান।
তিনি আরও দাবি করেন, বরগুনায় প্রচারণার সময় তাদের এক নেতাকে মারধর এবং পটুয়াখালীতে আরেক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর ভূমিকা কামনা করেন তিনি।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ভোটের দিন ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া বা জোরপূর্বক ভোট দেওয়ার মতো ঘটনা ঠেকাতে কঠোর নজরদারির দাবি জানান তিনি।
নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সব ধর্মের মানুষের সহাবস্থানে শান্তিপূর্ণ বরিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনের শেষে তিনি ভোটারদের উদ্দেশে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments