বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীগণের উপস্থিতিতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাণীশংকৈল ১১টায় থানা এর আয়োজনে "সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান" প্রতিপাদ্যকে ধারণ করে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
এ সময় তিনি বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ করে বাংলাদেশ । স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে আমাদের জন্ম আমরা এ বাংলাদেশের নাগরিক তাই আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, আদিবাসী নেতা সিংরাই সরেন মানিক,ছাত্র প্রতিনিধি তারেক।
সমাবেশে ঠাকুরগাঁও তথা রাণীশংকৈল উপজেলার সকল ধর্মাবলম্বীরা র্যালী ও আলোচনা সভায় উপস্থিতি ছিলেন।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
সব মন্তব্য
No Comments