আলাদা মত থাকলেও
স্টাফ রিপোর্টার: আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন তিনি। জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক ওই আলোচনা সভার শুরুতে আনুষ্ঠানিক বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, দেশের মাটিতে প্রথম বক্তব্য। আমার ভিন্ন এক অনুভূতি কাজ করছে। দেশে নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে সব সমাধান আছে এমন নয়। তবে নিজের সামর্থ্যে থেকে কিছু করার ইচ্ছে থেকেই এসেছি। এ সময় আলাদা মতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আরও বেশি বেশি আলোচনা প্রয়োজন। শুধু রাজনীতিতে নয়, মুক্ত বাজার অর্থনীতিতেও বেশি অংশগ্রহণ জরুরি। রাষ্ট্রের প্রতিটি খাতে সবার সমান অংশগ্রহণ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করবে উল্লেখ করে তিনি বলেন, নারীদের কর্মসংস্থানের জন্য বেশি বেশি বিনিয়োগ করবে বিএনপি। জনগণের ভোটে ক্ষমতায় গেলে প্রতিটি খাতে নারীদের দক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments