জামালপুর প্রতিনিধি: জামালপুরে অপহরণ ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় এক আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহে নিজবাড়ি হতে নবমশ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ইসলামপুর থানায় মামলা হয়। ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত একই এলাকার আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
এছাড়া ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সদর উপজেলার বাঁশচড়া এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন একই আদালত।
একই আদালত দেওয়ানগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষা দেওয়া এক কিশোরীকে বিয়ের উদ্দ্যেশ্যে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে কিশোর হৃদয় মিয়া। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ এপ্রিল দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে কিশোর হৃদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল ৪ জন আসামি। বাকি আসামিরা পলাতক রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৪টি মামলা দায়ের করা হ ...
স্টাফ রিপোর্টার: পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় দিকে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টা ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও বংশালে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মোছা. পপি (৩৫), স্বপ্না বেগম (৩৮) এবং হাশেম (৪৮)। পুলিশ ও পরিবারের বরাত দিয়ে প্রাথমিক ...
সব মন্তব্য
No Comments