রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

প্রকাশ : 04 Oct 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৪টি মামলা দায়ের করা হয়।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৮৯ জন, মিরপুর বিভাগ ৮২ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।


অভিযানকালে তাদের কাছ থেকে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন।

সম্পর্কিত খবর

;