স্টাফ রিপোর্টার: সকালে ২৮টি ভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে শোভাযাত্রা’য় অংশগ্রহণ, বিকেলে মানিকমিয়া এভিনিউতে ভিন্নধর্মী ‘ড্রোন শো’ ও ‘কনসার্ট’ অনুষ্ঠিত: আগামিকাল বিকেল ৪.৩০ টায় জাতীয় নাট্যাশালায় থাকবে "বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান"
বাংলাদেশের সকল সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন। এবারের নববর্ষ ১৪৩২ এ জনসম্পৃক্ত বাড়াতে বণার্ঢ্য আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চীন দূতাবাস, ঢাকা এর কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর সহেযোগিতায় পহেলা বৈশাখে অন্যতম আকর্ষণ হিসেবে নগরবাসীর জন্য আয়োজন করা হয়েছে ‘ড্রোন শো’ ও ‘কনসার্ট। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৫), সোমবার বিকাল ৩ টায় মানিক মিয়া এভিনিউতে কনসার্ট শুরুর মাধ্যমে বিকেলের আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূতসহ প্রতিনিধিবৃন্দ। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব মো: মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বিকেলের কনসার্ট :
নববর্ষ কনসার্টে শুরুতেই পারফরম্যান্স করে বেসিক গিটার লার্নিং স্কুল, বান্দরবান। এরপর আর এন আর সংগীত পরিবেশন করে। সমবেত সংগীত ‘এসো হে বৈশাখ’ গানটি সকল শিল্পীরা পরিবেশন করেন। দুটি একক সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র এবং ‘দেওরা’সহ আরো ১ টি ঐতিহ্যবাহী পালা পরিবেশন করেন ইসলামউদ্দিন পালাকার। তারপর গারো জাতিগোষ্ঠীর ব্যান্ড এফ মাইনর সংগীত পরিবেশন করেন। ‘চলো নীরালায়’সহ ৩টি একক সংগীত পরিবেশন করেন আতিয়া আনিশা। দ্বৈত ও ২টি একক সংগীত পরিবেশন করেন রাকিব ও সাগর দেওয়ান এবং ২টি দ্বৈত সংগীত পরিবেশন করেন রাকিব ও আরজ আলী ওস্তাদ। ‘মাঝে মাঝে তুমি এলে’, ‘মানুষ কেন এরকম’ ও ‘গল্প না’ গান ৩টি পরিবেশন করেন আহমেদ হাসান সানি এবং জুলাই আন্দোলনের গানসহ ৩টি গান পরিবেশন করেন পারশা। এরপর ‘ব্যান্ড সংগীত’ পরিবেশন করে অ্যাশেজ ব্যান্ড।
ড্রোন শো :
সন্ধ্যা ৭ টায় শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ, জনপ্রিয় ‘ড্রোন শো’। চীন সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যৌথভাবে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকাস্থ চীনা দূতাবাসের সার্বিক সহযোগিতা নিয়ে এই ‘ড্রোন শো’ আয়োজন করা হয়। উক্ত ‘ড্রোন শো’ চীন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যেমন একটি মাইলফলক, তেমনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালায় আয়োজিত তারুণ্যের উৎসবের সমাপনী ও পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবেও এটি স্মরণীয় হয়ে থাকবে। এতে সর্বমোট ২৬০০ ড্রোন ব্যবহার করে ১২টি মোটিফ ফুটিয়ে তোলা হয়। এই শো’র শুরু মোটিফ জুলাই-অভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সাজানো হয়েছে। ১৪ মিনিটের প্রদর্শনীটি উপজীব্য হলো মুক্তির আনন্দ, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের অকুতোভয় আত্মহুতি, নারী জাগরণ, দেশীয় সংস্কৃতি ও জনগণের সংহতি এবং চীন-বাংলাদেশ মৈত্রী। এতে একটি ছবিতে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে প্যালেস্টাইনের মুক্তিসংগ্রামের প্রতি সংহতিও জানানো হয়েছে।
‘ড্রোন শো’ পরিচালনায় ৬জন সদস্যের চীনা বিশেষজ্ঞ দল গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে। ‘ড্রোন শো’ পরিচালনা করেন ১৩ জন চীনা পাইলট বা ড্রোন চালনাকারী বিশেষজ্ঞ।
সকালে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় অংশগ্রহণ:
এরপূর্বে নববর্ষ উপলক্ষে সকাল ৯.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ২৮ টি ভিন্ন জাতিগোষ্ঠী বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে। ঐতিহ্য ও স্বকীয়তা অব্যাহত রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলকভাবে আরো বড় পরিসরে লোক ঐতিহ্য এবং ২৪-এর চেতনাকে ধারণ করে এ বছর শোভাযাত্রায় সর্বজনীন অংশগ্রহণের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, রাখাইন, খুমি, বানাই, সাঁওতাল, ওঁরাও, তুরী, মাহালি, মালপাহাড়িয়া, কোল, মাহাতো, মুণ্ডা রাজোয়াড়, মনিপুরী, খাসিয়া, চা-জনগোষ্ঠী, গারো, হাজং, কোচ ও মালো। এছাড়াও শোভাযাত্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ান অংশগ্রহণ করেন এবং পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে গান পরিবেশিত হয়।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments