ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে এবং একটি উন্মুক্ত রাখা হয়েছে।
আজ রোববার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ এ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মো. আবদুল ওদুদ ও বগুড়া-৬ এ রাগেবুল আহসানকে মনোনয়ন দেওয়া হয়েছে। বগুড়া-৪ এ জাসদ, ঠাকুরগাঁও-৩ এ ওয়ার্কস পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments