চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক তার এই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন পার্বত্য অঞ্চলের উন্নয়ন অতীতে কাজের কোন ধারাবাহিকতা ছিল না। অন্তর্বতীকালীন সরকার আসার সাথে সাথে ধারাবাহিকতা তৈরি করেছে বলে মন্তব্য করেন পার্বত্য উপদেষ্টা।
আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি সার্কিট হাউজে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন বৈসু, বিষু, বিজু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, চাংক্রান ও অন্যান্য জাতিগোষ্ঠীর সামাজিক উৎসবে আইন শৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্যশষ্য বরাদ্দ প্রদান করা হয়েছে। উপদেষ্টা বলেন, এই বরাদ্দ প্রদানই শেষ না, এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে বরাদ্দ প্রদান করা হবে। তিনি বলেন, সরকারি বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি সার্কিট হাউজে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, প্রাক্তন সংসদ সদস্য মনিস্বপন দেওয়ান, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির উপধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনছুরুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টা: রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরা এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
সব মন্তব্য
No Comments