ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গে বাছুরকে বন্ধ্যাকরণের ইনজেকশন দিতে গিয়েছিলেন এক পশু চিকিৎসক। বাছুরের লাথিতে সেই ইনজেকশন ঢুকে যায় ডাক্তারেরই গায়ে। এরপর থেকেই জ্বর, শরীর ব্যথার মতো উপসর্গে ভুগতে শুরু করেছেন ওই চিকিৎসক।
ওই পশুস্বাস্থ্যকর্মী বলেন, ইনজেকশন দেয়ার সময় স্বাভাবিকভাবেই বাছুরেরা ছটফট করে। তেমনই এক বাছুরের লাথির চোটে সেই সময় আমাদের শরীরেই সূচ ঢুকে গিয়েছে। মনে হচ্ছে বন্ধ্যাত্ব রোগে আক্রান্ত হয়েছি।
একই উপসর্গ নিয়ে কলকাতা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে (এসটিএম) ভর্তি হয়েছেন আরও নয় জন পশু চিকিৎসার সাথে সংশ্লিষ্ট কর্মী। তারা দাবি করছেন, বাছুরকে টিকা দিতে গিয়ে নিজেরাই ব্রুসেলোসিস রোগে আক্রান্ত। মূলত, পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে টিকা দেওয়ার কাজে পাঠানোতেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। তাছাড়া সরবরাহকৃত সুরক্ষাসামগ্রীও বেশ নিম্নমানের ছিল।
তবে এসটিএমের পরিচালক ডা. শুভাশিস কমল গুহ বলছেন, ব্যথা ও চোখে ঝাপসা দেখার উপসর্গ নিয়ে অনেকেই এসেছেন। অনেকে আবার আতঙ্কিত হয়েও এসেছেন। তাদের পরীক্ষা করা হচ্ছে।
২০ থেকে ২৫ সেপ্টেম্বর গবাদি পশুকে বন্ধ্যাকরণের টিকা দেওয়া কর্মসূচি ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। ওই কর্মসূচিতেই এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments