ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (একাংশ) নবনির্বাচিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য অবশ্যই গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তাই জাতীয় পার্টির সব সময় গণতান্ত্রিক সরকারের পক্ষে। আর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে দরকার সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তাই জাতীয় পার্টির সবসময় অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।
রবিবার সকালে গুলশানে নিজ বাসভবনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে জাতীয় পার্টি নব নির্বাচিত মহাসচিব এ কথা বলেন।
তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কিন্তু বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে দেশে নির্বাচনের পরিবেশ কতটুকু অনুকূলে রয়েছে তা গভীরভাবে ভাববার বিষয় রয়েছি।অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে আগে দেশে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুব সংহতির সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুব সংহতির নেতা মেরাজ উদ্দিন, ও মো: জসিম উদ্দিন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
সব মন্তব্য
No Comments