রাজশাহী অফিস: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা (৯০০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাঁর দলীয় পদ স্থগিত করেছে জামায়াতে ইসলামী।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অর্থদণ্ড পাওয়া মনিরুল ইসলাম (৪৫) কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) ও উপজেলার ধোপাকান্দি গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি স্থানীয় একজন অনুমোদিত সার ডিলার।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে একটি অটোরিকশায় কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাসায় নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তিনি নিজের নির্ধারিত গুদামের বাইরে বাসায় সারগুলো মজুত করে রেখেছিলেন, যা সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশ বহির্ভূতভাবে গুদামজাত করার অপরাধ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ইউরিয়া সারগুলো জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সার মজুত করে রাখার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, আইন লঙ্ঘন করেই তিনি ইউরিয়া সারগুলো মজুত করেছিলেন। যে কারণে জেলা জামায়াতের জরুরি সভা ডেকে কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে। যেকোনো অবৈধ কর্মকাণ্ড জামায়াতে ইসলামী সমর্থন করে না।
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নলকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পা ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ শহরের বাইপাস এলাকায় বাসচাপায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাসের পূর্ব গন্দ্রপা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে ...
মো: রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালামকে (৬০) গ্রেপ্তার করেছে যশোরের শার্শা থানার পুলিশ। বৃহস্প্রতিবার (০১ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে নাভারণ ইউনিয়নের রঘু ...
সব মন্তব্য
No Comments