ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারিয়েছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে সংসদ সদস্য হানজালা লিখেছেন, ‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেলো। নামাজ শেষে দেখি, আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে! এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন, আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো! আপনার জুতাটি আগে জায়গায় রাখা আছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments