স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৪ জন, তেজগাঁও বিভাগ ৬১ জন, মিরপুর বিভাগ ৮১ জন, গুলশান বিভাগ ২৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইল ফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক, ৯ হাজার ৫৭০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছে প্রসিকিউশন।সোমব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৪টি মামলা দায়ের করা হ ...
স্টাফ রিপোর্টার: পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় দিকে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টা ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয় ...
সব মন্তব্য
No Comments