পানির জন্য হাহাকার জেলে জীবন বিপন্ন
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুপেয় পানি সংকটে উপকূলজুড়ে হাহাকার। আন্তালিয়ার কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে শুধু ফাঁকা বুলি। কপ থেকে খালি হাতে ফিরছে কৃষক। তাদের জন্য নেই কোন সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার। উপকূলের জেলেজীবন বিপন্ন। মৎস্য সম্পদ ও জেলে—জীবন সুরক্ষায় কার্যকরী উদ্যোগ নিতে হবে। খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করতে হবে। ন্যায্য রূপান্তর এখন সময়ের দাবি। ১৬ নভেম্বর সোমবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে উপকূলীয় নারী এবং জেলেদের মানববন্ধন ও মিছিল শেষে সমাবেশে বক্তারা একথা বলেন। ”সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা , জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো” শীর্ষক এ মানববন্ধন—মিছিল ও সমাবেশের আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক—খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)। এসব কর্মসুচিতে কয়েকশো উপকূলীয় নারী, জেলে ও তরুন জলবায়ুযোদ্ধারা পানি শুন্য কলস, জাল এবং জলবায়ু দাবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
সোমবার সকাল ১১টায় মানববন্ধন—মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট এ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী জলবায়ুযোদ্ধা রত্না শেখ, তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার প্রমূখ। সমাবেশে সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ বলেন জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা উপকূলের প্রধান দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। চারিদিকে পানি থৈ থৈ করলেও খাবার পানি নেই। কপ—৩১ কৃষকদের জন্য কোন আশার বার্তা নেই। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরনের ০.৫ শতাংশের কম করে, অথচ জলবায়ু অভিঘাতে সবচেয়ে বেশি হারাচ্ছেন এদেশের কৃষক, জেলে, উপকূলীয় নারী ও গ্রামীণ মানুষ। বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্য ব্যবস্থার। অথচ এই খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে। আমাদের দাবি কপ—৩১ এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণের সুস্পষ্ট অংক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি খাদ্য ব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে। যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়। সমাবেশে উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু বলেন ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দুর্যোগে ক্ষতি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা। যা আগের ছয় বছরের প্রায় ১০ গুণ। অন্যদিকে কৃষি এখন আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল। ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূল চলে ডিজেলে। আর বছরে অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়। উন্নয়নশীল দেশের জলবায়ু অর্থের ৬৫ শতাংশ আসছে ঋণ হিসেবে। কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্য রূপান্তর কর্মসুচিতে উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষি শ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে। সমাবেশে জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততায় নারীরা জরায়ু ক্যান্সার এবং প্রজনন স্বাস্থ্য সমস্যা ও বন্ধাত্ম রোগে আক্রান্ত। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্ম, টাইফয়েডসহ নানা রোগে আক্রান্ত। তাই জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধি দলে উপকূলের নারী, জেলে ও কৃষক প্রতিনিধি নিশ্চিত করতে হবে। কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই ন্যায্য রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে নারী, জেলে, আদিবাসী ও কৃষকের কার্যকর অংশগ্রহণ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টা ৫০ মিনিট থেক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধান দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। দ্রুত সিয়াম ...
সাতক্ষীরা প্রতিনিধি।। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক ...
সব মন্তব্য
No Comments