ডেস্ক রিপোর্ট: র্যাপড বা কাপরে আবৃত মমির ত্রিমাত্রিক চিত্র ফুটিয়ে তুলতে ডিজিটাল মমিফিকেসন প্রযুক্তিতে সফলতা পেয়েছেন কায়রো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। এবার সেই প্রযুক্তি ব্যবহার করে খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দের বিখ্যাত ফারাও আমেনহোতেপের আবৃত করা মমির চেহারা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
১৮৮১ সালে আবিষ্কার করা মমিটির অন্ত্যেষ্টিক্রিয়ার মুখোশ উন্মোচন না করেই উচ্চ প্রযুক্তির এক্স-রে ও সিটি স্ক্যানের পাশাপাশি আধুনিক সফটওয়্যারের মাধ্যমে প্রথমবারের মতো আমেনহোতেপের চেহারার থ্রিডি চিত্র জনসম্মুখে নিয়ে আসা হলো।
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, কায়রো বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি বিভাগের অধ্যাপক সাহার সেলিম এবং প্রাক্তন পুরাকীর্তি মন্ত্রী প্রখ্যাত মিশরবিদ জাহি হাওয়াস এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন।
মমিটির বর্ণনা দিতে গিয়ে সেলিম বলেন, আমেনহোতেপ মারা যাওয়ার সময় তার বয়স ছিল প্রায় ৩৫ বছর, তিনি আনুমানিক ১৬৯ সেমি লম্বা [৫ ফুট ৬ ইঞ্চি], তার খৎনা করানো এবং দাঁতও ছিল সুদর্শন। তার মোড়কের মধ্যে ৩০ টি তাবিজ এবং সোনার পুঁতি সহ একটি সোনার বিছা পাওয়া গিয়েছে।
টমোগ্রাফি স্ক্যান থেকে আরও জানা যায় যে ফারাও, যিনি তার ২১ বছরের শাসনামলে বেশ কয়েকটি সামরিক অভিযান পরিচালনা করেছিলেন, দৃশ্যত আঘাত বা অসুস্থতার কারণে কম বয়সেই মৃত্যু ঘটে তার।
উল্লেখ্য, আমেনহোতেপ ছিলেন মিশরের ১৮ তম রাজবংশের ২য় রাজা। তার বাবা আহমোসের মৃত্যুর পর তিনি শাসনের দায়িত্বভার গ্রহন করেন। তিনি ১৫২৫ থেকে ১৫০৪ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় ২১ বছর মিশর শাসন করেছিলেন-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে সংঘাত বন্ধের সমঝোতা ‘যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি’ পৌঁছেছে। শুক্রবার, ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্য ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
স্টাফ রিপোর্টার: রাতের মধ্যেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তি ...
সব মন্তব্য
No Comments