নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আটোয়ারীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর সহধর্মিণী সাকিলা পারভিন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম বজলুর রহমান জাহেদ, জামায়াতে ইসলামীর আমির মোঃ ইউনুস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
পঞ্চগড়ের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা যেমন পাক্ষি খেলা, লাঠি খেলা, রশি টানাটানি, বৌ-চি, তৈলাক্ত কলাগাছ খেলা আর ডাংগুলী খেলা। আকাশ সংস্কৃতির যুগে এসে এই খেলাগুলো প্রায় ভুলতে বসেছিল পঞ্চগড়ের মানুষ। আর এই ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা দেখতে মেতে উঠেছিল আটোয়ারী উপজেলার ০৬ ইউনিয়নের হাজারও মানুষ।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা, কৃষ্টি-কালচার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন হারিয়ে না যায় সে জন্য এই উদ্যোগ। আমরা চেষ্টা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে দর্শকরা যেমন আনন্দ পাবে তেমনি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এই খেলাধুলা নিয়ে আনন্দ পাবে। এসব খেলা বহু মানুষ উপভোগ করেছে।
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বি ...
সব মন্তব্য
No Comments