ডেস্ক রিপোর্ট: সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে।
ওমিক্রনের কারণে ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। টিকা নেওয়া থাকলেও তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ১৮ দেশের নাগরিকদের ওমরাহ পালনে সৌদি প্রবেশে নিষেজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের। যেসব দেশকে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হচ্ছে, মালাবি, জাম্বিয়া, মাদাগাস্কার, মরিশাস, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, সিশেল, দক্ষিণ আফ্রিকা, কোমোরোস, লেসোথু, নামিবিয়া, বোতসোয়ানা, ইউথুপিয়া ও এসওয়াতিনি।
রোববার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি। আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, বতসোয়ানা, হংকং ও ইসরায়েল’সহ বিশ্বের আরও কয়েকটি দেশে ওমিক্রন আক্রান্ত রোগী পাওয়া গেছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments