মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর অফিস: ফরিদপুরে পুলিশি বাধায় বিএনপির গণ-মিছিল পণ্ড হয়ে গেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে শহরের কাঠপট্টি সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া ফরিদপুর প্রেস ক্লাব, কোর্ট চত্তর
ও জেনারেল হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।
জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড.মোদারেস আলী ইশা বলেন, সকালে কাঠপট্টি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা সমবেত হন। দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাব অভিমুখে গণ-মিছিল বের করার চেষ্টা করা হয়। কয়েক কদম এগোলে পুলিশ বেরিকেড দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এই প্রতিবেদককে অভিযোগ করে বলেন, গণমিছিলের আগের রাতে ১০-১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতে নেতা-কর্মিদের বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি করে পুলিশ। মিছিলে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.কিবরিয়া স্বপন বলেন, গণ-মিছিল আমাদের গণতান্ত্রিক অধিকার৷ যারা বাধা দিচ্ছে আমরা তাদের ধিক্কার জানাই।
এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments