স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি দেশবাসীকে বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, নতুন সূর্যোদয়ের মতো ক্রীড়াঙ্গনকে আলোকিত করার সময় এসেছে।
আজ রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রাঙ্গণে ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। খেলোয়াড়রা যাতে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতির বক্তব্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ বরকত উল্লাহ বুলু বলেন, ক্লাবকে রাজনীতিমুক্ত রেখে মেধাবী খেলোয়াড়দের জন্য সুযোগ বাড়ানো হবে এবং ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, মেধা ও দক্ষতাসম্পন্ন খেলোয়াড়দের যথাযথ মূল্যায়নের জন্য সরকার কাজ করছে। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করা হবে।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments