ডেস্ক রিপোর্ট: ইতিহাসের বৃহৎশিল্প হত্যাকান্ডের প্রধান আসামী সোহেল রানা’র জামিনের নিন্দা, জামিন বাতিল এবং বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিবৃতি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন ও চৌধুরী আশিকুল আলমসহ স্বপের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে, ভবন মালিক সোহেল রানা আর দূর্ণীতিগ্রস্থ গার্মেন্টস মালিকদের সাথে সরকারী কর্মকর্তাদের অসৎ যোগসাযসের কারণে ১২ বছর অতিক্রান্ত হলেও রানাপ্লাজা হত্যাকান্ডের মতো আলোচিত মামলার বিচার সম্পন্ন করা যায়নি। তাজরিন-রানা প্লাজারমতো নির্মম ঘটনারও বিচারহিনতার দৃষ্টান্ত অব্যাহত থাকার কারণে কর্মক্ষেত্রে মৃত্যুর মিছিল এখনো থামেনি।কারখানা মালিকরা আজও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে যথেষ্ট উদ্যোগী হয়নি।
স্টাফ রিপোর্টার: আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “মুরাসু” উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোরে প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের দক্ষিণ অন্ধ্র ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে শহরের বস্তিতে আশ্রয় নেওয়া দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, স্থায়ী আবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও জলবায়ু উদ্ ...
সব মন্তব্য
No Comments