ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ গতকাল সন্ধ্যায় মাদক বিরোধি অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আটক মাদক বিক্রেতা হলো, ইমন আহম্মেদ কৌশিক(২২), পিতা-মৃত কামাল হোসেন, অপর পলাতক আসামী তুষার আহম্মেদ(২৩), পিতা-মনিরুল ইসলাম।উভয়ের বাড়ি ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান,মঙ্গলবার সন্ধ্যা ০৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই.তাহসিনুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল আসামি কৌশিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে ০৮ পিচ ফেন্সিডিল উদ্ধার করে।কৌশিককে ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হলেও এ সময় অপর আসামি তুষার দৌড়ে পালিয়ে যায়।এই দুইজন অনেকদিন যাবত এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল।পলাতক তুষারকে ধরতে আমার থানার টিম কাজ করছে,অতিদ্রুত একে গ্রেফতার করতে সক্ষম হব।
এ ঘটনায় ভাঙ্গা থানার এস.আই.তাহসিনুর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সাতক্ষীরা প্রতিনিধি: দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদে সাতক্ষীরা ...
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
সব মন্তব্য
No Comments